Agnimitra Paul | গাড়ি পার্কিং নিয়ে অগ্নিমিত্রা পালের বড় বার্তা, চালু হচ্ছে অ্যাপ!

Monday, August 31 2026, 3:56 pm
Agnimitra Paul | গাড়ি পার্কিং নিয়ে অগ্নিমিত্রা পালের বড় বার্তা, চালু হচ্ছে অ্যাপ!
highlightKey Highlights

বেআইনি পার্কিং রুখতে গাড়ি ও বাইক চালকদের ফের কড়া হুঁশিয়ারি দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


বেআইনি পার্কিং রুখতে গাড়ি ও বাইক চালকদের ফের কড়া হুঁশিয়ারি দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া যেখানে-সেখানে গাড়ি রাখলে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে সাফ জানিয়েছেন তিনি।চালকদের সুবিধার জন্য রাজ্য সরকার দ্রুত একটি নতুন পার্কিং অ্যাপ চালুর পরিকল্পনা করছে। এই অ্যাপের মাধ্যমে চালকেরা এক ক্লিকেই জানতে পারবেন তাঁদের কাছাকাছি অনুমোদিত পার্কিংয়ের স্থান। মন্ত্রী জানান, প্রতিটি পুর এলাকায় সরকারি পার্কিং জোনের তালিকা তৈরি করা হচ্ছে। তবে অ্যাপ চালু হওয়ার আগে পর্যন্ত নাগরিকদের সচেতন থাকার এবং বেআইনি পার্কিং এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File